আজ কিশোরগঞ্জের নিকলি উপজেলার আড়ি বিল খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন
খাল খনন শুধু লোক দেখানোর জন্য নয়, বরং নদী-বিলের সঙ্গে সংযোগ করে পানির প্রবাহ নিশ্চিত করা হবে এবং এইটা কোনো নিছক কর্মসূচি নয় বা লোক দেখানোর জন্য নয়। প্রকৃত অর্থে খাল খননের মাধ্যমে এলাকার মানুষের কৃষিকাজ, মৎস্যসম্পদ এবং খাদ্য উৎপাদনে সহায়ক পরিবেশ তৈরি করাই আমাদের লক্ষ্য।”
প্রতিমন্ত্রী আরও বলেন, অনেক জায়গায় খালের জায়গা সরকারি হলেও পানি না থাকায় স্থানীয় কৃষকরা সেখানে সাময়িকভাবে ফসল ফলান। তবে খাল খননের সময় কৃষকদের স্বার্থ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও সরকার গুরুত্ব দেবে।
পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন এবং কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল।
এছাড়া জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, প্রাথমিকভাবে নিকলি আড়ি বিল খালের ৬০০ মিটার অংশ খননের মাধ্যমে প্রকল্প শুরু হয়েছে। পর্যায়ক্রমে জেলার অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
আবু রায়হান
কিশোরগঞ্জ প্রতিনিধি
১৬ মার্চ ২০২৬
০১৪০৭৬৮৩৮৭৫
নদীর সঙ্গে সংযোগ রেখে খাল খনন: প্রতিমন্ত্রী শরীফুল আলম
-
কিশোরগঞ্জ প্রতিনিধি:
- আপডেট সময় : ০২:৩১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
- 28
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















