নওগাঁর রানীনগর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জোরালো অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। গত সোমবার পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ ফারজানা সুলতানার নেতৃত্বে একটি মোবাইল কোর্ট
পরিচালিত হয়।
অভিযানকালে উপজেলার চকাদিন এলাকায় অবস্থিত ‘মেসার্স দ্বীপ ব্রিকস’ নামের একটি ইটভাটায় পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই অবৈধভাবে কার্যক্রম পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়ের করে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। তার তত্ত্বাবধান ও সক্রিয় ভূমিকায় অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়।
এসময় নিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল দায়িত্ব পালন করে।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নওগাঁর রানীনগরে অবৈধ ইটভাটায় অভিযান! ৩ লক্ষ্য টাকা জরিমানা
-
মিশকাতুর রহমান রিপন স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০৮:৩৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- 32
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















