নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর বাজারে মাদক সেবনকালে মো: রেজাউল হোসেন নামে এক যুবককে আটক করে ও ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ছনি এই অভিযান পরিচালনা করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারপুর বাজার এলাকায় মো: রেজাউল হোসেন দীর্ঘদিন ধরে মাদক সেবন করে এর ফলে এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল ১১টায় সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। হাতেনাতে আটকের পর যুবকটি তার অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তাকে শাস্তির আদেশ দেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান ছনি জানান:
মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। অভিযুক্ত যুবক প্রকাশ্যে মাদক সেবন করে জননিরাপত্তা বিঘ্নিত করছিল। অপরাধ স্বীকার করায় তাকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযান চলাকালীন উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই সাজাপ্রাপ্ত রেজাউল হোসেনকে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।





















