নওগাঁর ধামইরহাটে পুলিশের মাদক বিরোধী অভিযানে ১৯ পিচ ট্যাপেন্টাডল সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুপার নওগাঁ মহোদয়ের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৬/০৫/২০২৬ তারিখ : ২১.২০ ঘটিকার দিকে ধামইরহাট থানাধীন ফতেপুর বাজারস্থ চাচা ভাতিজা ট্রেডার্স এ অভিযান পরিচালনা করিয়া ১৯ পিচ ট্যাপেন্টাডল সহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ১. মোঃ হাসানুজ্জামান হায়াত(৩৫), পিতা- মৃত আমজাদ হোসেন, সাং-ফতেহপুর বাজার, থানা-ধামইরহাট,জেলা- নওগাঁ কে গ্রেফতার করা হয়।






















