ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর ডিবির অভিযানে বিদেশি রিভলবারসহ আটক ১, পলাতক ১

দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক সফল অভিযানে একটি বিদেশি রিভলবার, ৬ রাউন্ড তাজা গুলি এবং ২টি গিয়ার চাকুসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় আরও একজন আসামি পালিয়ে যায়।
দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং ডিবির অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর, পিপিএম-এর নেতৃত্বে একটি চৌকস টিম ও নাটোর জেলার লালপুর থানা পুলিশের যৌথ অভিযানে এ সাফল্য অর্জিত হয়।
চিরিরবন্দর থানার মামলা নং-০২ (তারিখ: ০৫ জানুয়ারি ২০২৬), সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ধারা ২১/২২/২৪/২৭-এর তদন্তের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্দেহভাজনদের অবস্থান শনাক্ত করা হয়। এর প্রেক্ষিতে ০৫ মে ২০২৬ খ্রি. রাত ১টা ৪৫ মিনিটে নাটোর জেলার লালপুর থানাধীন গোপালপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিরোপাড়া মহল্লায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোঃ আরিফ হোসেন (২৭), পিতা: মোঃ আতাউর মালিথা, মাতা: মোছাঃ হাছনা বেগম, সাং- বিরোপাড়া, থানা- লালপুর, জেলা- নাটোরকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়, যার গায়ে “Made in Pakistan” লেখা রয়েছে এবং এতে ৬ রাউন্ড তাজা গুলি লোড করা ছিল। এছাড়া তার পরিহিত জিন্স প্যান্টের পেছনের বাম পকেট থেকে ১৩.৫ ইঞ্চি দৈর্ঘ্যের একটি গিয়ার চাকু উদ্ধার করা হয়।
অন্য আসামি বিজয় ইসলাম (২২), পিতা: মোঃ রাকিবুল ইসলাম, সাং- দেলুয়া রুইগাড়ী, থানা- লালপুর, জেলা- নাটোর পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি গিয়ার চাকু ফেলে দিয়ে দেয়াল টপকে পালিয়ে যায়।
পরবর্তীতে ধৃত আসামির বসতঘর তল্লাশি করে ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন (একটি Xiaomi HyperOS এবং একটি Vivo V30) ও বিভিন্ন মোবাইল অপারেটরের ১৫টি সিম কার্ড উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা যায়, আসামিরা পরস্পরের যোগসাজশে পুলিশ সুপারের ইউনিফর্ম পরিহিত ছবি ব্যবহার করে “MD Jalal Si” নামে একটি হোয়াটসঅ্যাপ আইডি খুলে বিভিন্ন নম্বরে ডিজিটাল প্রতারণা করে আসছিল। এছাড়াও তারা বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে প্রতারণা চালিয়ে আসছিল।
ধৃত ও পলাতকসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নাটোর জেলার লালপুর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক: দৈনিক বাংলার সংবাদ
প্রতিবেদক: দিনাজপুর জেলা স্টাফ রিপোর্টার মোঃ মশিউর রহমান
তারিখ: ৬ মে ২০২৬

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুর ডিবির অভিযানে বিদেশি রিভলবারসহ আটক ১, পলাতক ১

আপডেট সময় : ০৮:৫৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬