হবিগঞ্জ-০১ (নবীগঞ্জ–বাহুবল) আসনের বিএনপি প্রার্থী ড. রেজা কিবরিয়াকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।
এই বিষয়ে আজ রাতে (রাত ৮টায়) নবীগঞ্জ শহরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির নেতা–কর্মীরা অভিযোগটির তীব্র প্রতিবাদ জানিয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, “ড. রেজা কিবরিয়ার বিরুদ্ধে আনা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, নির্বাচনের আগে প্রার্থীকে বিতর্কিত করার চেষ্টা।”
নেতারা আরও বলেন, ড. রেজা কিবরিয়া সবসময় নির্বাচনী বিধি মেনে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারা প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে নিরপেক্ষ ভূমিকা পালন করার আহ্বান জানান।
ড. রেজা কিবরিয়াকে শোকজ: নবীগঞ্জ বিএনপির অভিযোগ প্রত্যাখ্যান, রাজনৈতিক ষড়যন্ত্রের দাবি
-
স্বপন রবি দাশ, হবিগঞ্জ
- আপডেট সময় : ০৭:০৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
- 41
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















