ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডোমনপুকুরে একের পর এক চুরি

ডোমনপুকুরে একের পর এক চুরি

বগুড়ার শাজাহানপুর উপজেলার ডোমনপুকুর টিকাদারপাড়া, মন্ডলপাড়া ও নতুন পাড়া এলাকায় চোরের উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। সম্প্রতি এসব এলাকায় দিনের আলোতেও বসতবাড়িতে চুরির ঘটনা ঘটছে। এমনকি তালাবদ্ধ ঘরের তালা ভেঙে মালামাল লুটে নেওয়ার মতো দুঃসাহসিক কর্মকাণ্ডও নিয়মিত ঘটছে।

স্থানীয়দের অভিযোগ ও পর্যবেক্ষণে দেখা গেছে, এই চুরির ঘটনার সাথে এলাকারই কিছু কিশোর ও অল্পবয়সী তরুণ জড়িত। উদ্বেগের বিষয় হলো, অপরাধীদের মধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নামও উঠে আসছে। মূলত মাদকের নেশায় আসক্ত হয়েই এই কিশোররা নেশার টাকার জোগাড় করতে অপরাধের পথে পা বাড়াচ্ছে। যে বয়সে এই তরুণদের মাঠে খেলাধুলা বা পড়াশোনায় ব্যস্ত থাকার কথা, সেই বয়সে তারা মাদকের মরণনেশায় বুঁদ হয়ে থাকছে। এই মাদকাসক্তি কেবল কিশোরদের ব্যক্তিগত জীবনকেই ধ্বংস করছে না, বরং পুরো এলাকার সামাজিক পরিবেশ ও নিরাপত্তাকে বিঘ্নিত করছে।

বিদ্যমান পরিস্থিতিতে এলাকাবাসীর মধ্যে তীব্র উৎকণ্ঠা বিরাজ করছে। চুরি ও ছিনতাইয়ের হাত থেকে বাঁচতে স্থানীয় সচেতন মহল থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে অভিভাবকদের প্রতি তাদের সন্তানদের গতিবিধি ও বন্ধু সার্কেলের ওপর কঠোর নজরদারির আহ্বান জানানো হয়েছে। আপনার সন্তান কোথায় যাচ্ছে এবং কার সাথে মিশছে, সে বিষয়ে উদাসীন না থেকে সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।

এলাকাবাসীর মতে, কিশোর অপরাধ ও মাদক নির্মূলে ব্যক্তিগত সচেতনতাই এখন প্রধান রক্ষা কবচ। মনে রাখতে হবে, আপনার সচেতনতাই আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ডোমনপুকুরে একের পর এক চুরি

আপডেট সময় : ০১:৩২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬