ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ডবলমুরিংয়ে পুলিশের সফল অভিযান, জোড়া সাজা ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডবলমুরিং মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই মামলায় সাজাপ্রাপ্ত এবং একটি মামলায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে পুলিশের একটি চৌকস দল সাফল্য অর্জন করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ০৬/০৪/২৬ খ্রিঃ দিবাগত রাতে ডবলমুরিং মডেল থানার একটি বিশেষ আভিযানিক দল আগ্রাবাদ এলাকায় অবস্থান নেয়। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি মোঃ আবু নাছের-কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেফতারকৃত আসামির পরিচয়:

নাম: মোঃ আবু নাছের

প্রতিষ্ঠানের নাম: মালিক, বিএন মোটরস।

ঠিকানা: স্ট্যান্ডার্ড সিটি প্লাজা (৫৩২/৫৩৩), শেখ মুজিব রোড, থানা- ডবলমুরিং, জেলা- চট্টগ্রাম।

গ্রেফতারকৃত আবু নাছেরের বিরুদ্ধে নিম্নোক্ত মামলাগুলোতে গ্রেফতারি পরোয়ানা ও সাজা ছিল:
১. দায়রা নং-১১৪৯/১৮, সিআর সাজা নং-১৩৮/১৭ (চকবাজার থানা)
২. দায়রা মামলা নং-৪২৭৮/২২, সিআর সাজা নং-৯০/২০ (পাঁচলাইশ থানা)
৩. সিআর নং-৯০/২০২০ (পাঁচলাইশ থানা)

পুলিশ জানিয়েছে, আসামি দীর্ঘদিন ধরে আইনের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপন করেছিলেন। গ্রেফতারের পর তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ডবলমুরিং থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে তাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ডবলমুরিংয়ে পুলিশের সফল অভিযান, জোড়া সাজা ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার।

আপডেট সময় : ০২:৫৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬