১৬ এপ্রিল বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলা ১৩ নং ইউনিয়নের, ৫ নং ওয়ার্ডের মাঝগাও গ্রামে ,এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষ ভাবে জানা যায় ,সকালে জমির ফসল দেখতে যাওয়া সময় এক ব্যক্তি ,গাছে ঝুলিয়ে থাকা এক যুবককে দেখতে পায়, ঐ ব্যক্তির চিৎকার চেঁচা -মেচিতে গ্রামের সকলেই ছুটে আসে ঘটনাস্থলে,, সেখানে দেখতে পায় ভুট্টা ক্ষেতের পাশে একটি গাছে ঝুলে আছে অজ্ঞাত এক যুবকের লাশ ,গ্রামের সকলেই কেউ তাকে চিনতে না পেয়ে স্থানীয় ইউপি সদস্য কে অভিহিত করে, ঘটনা স্থলে ইউপি সদস্য মোঃ সাদিকুল ইসলাম এসে প্রশাসনকে খবর দেয়, এবং দ্রুত প্রশাসন ঘটনাস্থলে চলে আসে ,
ঠাকুরগাঁও সদর উপজেলার এস আই আরিফ ,ঘটনা স্থলে এসে সকলকে জিজ্ঞাসাবাদ করে, কেউ তাকে চিনতে পারে নি ,পরে এসআই আরিফ লাশের পকেটে থাকা মোবাইল ফোনের সাহায্যে তার পরিচয় সনাক্ত করে ,
সে ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানার মুন্সিরহাট ১১ মাইল নামক জায়গার বাসিন্দার শিবেন বর্মন এর ছেলে অরুণ বর্মন, কি কারনে এখানে এসে আত্মহত্যা করল এ বিষয়ে তদন্ত করবে জানিয়েছে ঠাকুরগাঁও সদর থানার এসআই আরিফ। তবে বিষয়টি নিয়ে বেশ চাঞ্চল্যকর অবস্থা বিরাজ করছে এলাকায়।
ঠাকুরগাঁয়ে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
-
মোঃ ইসরাফিল আজাদ.ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৩১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- 65
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















