ঠাকুরগাঁও বাঙালির ঐতিহ্য ও শিকড়ের আনন্দ ঘণপরিবেশে পালিত হচ্ছে পহেলা বৈশাখ ও বাংলা শুভ নববর্ষ ১৪৩৩,
প্রথম সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের উদ্যোগে নববর্ষ ঐকতান,
গণতন্ত্রের পুনরুদ্ধার,
প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৈশাখী শোভাযাত্রা প্রতিক্ষণ করা হয় ,শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সাল আমিন, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক, মোঃ পগাম আলী সহ বিএনপি দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্য সহ সর্বস্তরের জনগণ , শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্যের বিভিন্ন উপকরণ, মহিষের গাড়ি, আদিবাসীদের নিত্য, লাল সাদা পোশাকের সজ্জিত হয়ে নতুন বছরকে বরণ করে নেন ,আবহমান গ্রাম বাংলার চিড়ায়িত নানান ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন, ঠাকুরগাওয়ের কোর্ট
চত্বর বট মূলের নিচে সারাদিনব্যাপী চলে এই বাংলা শুভ নববর্ষের অনুষ্ঠান, আনন্দে মেতে উঠে বাংলার যুবক- যুবতী,তরুণ -তরুণী মহিলা -পুরুষ, কবি, সাহিত্যিক ,শিল্পী এ যেনএক বাংলার ঐতিহ্যের ধারাবাহিকতা পালনের অঙ্গীকার,সকলেই অংশগ্রহণ করেন এই বট বৃক্ষের মূলের নববর্ষের মিলনমেলায়।
ঠাকুরগাঁওয়ে কোর্ট চত্বরের বটমূলে বর্ণিল আয়োজনে বাংলার শুভ নববর্ষ উদযাপন।
-
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, মোঃ ইসরাফিল আজাদ।
- আপডেট সময় : ০১:১২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- 58
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















