রাতে উপজেলার কাজিরবেড় ইউনিয়নের সামন্তা দক্ষিণ পাড়ায় এ ন্যাক্কারজনক ঘটনা ঘটে। ঘটনার পর এলাকাজুড়ে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার কাজিরবেড় ইউনিয়নের সামন্তা লালপুর দক্ষিণ পাড়ার বাসিন্দা সবুজ হোসেনের স্ত্রী সাদিয়া আক্তার (২২)কে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিল একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মীর হোসেনের ছেলে সোহান।সকাল আনুমানিক ১০টার দিকে মোবাইল ফোনে আবারও সাদিয়াকে উত্যক্ত করলে তিনি এর প্রতিবাদ করেন।
এতে ক্ষিপ্ত হয়ে সোহান ধারালো রামদা হাতে সোমবার গভীর রাতে সাদিয়ার শ্বশুরবাড়ি সামন্তা লালপুর গ্রামে গিয়ে অতর্কিত হামলা চালায়। অভিযোগ রয়েছে, এসময় সে সাদিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। হামলায় সাদিয়ার ঘাড়ে গভীর আঘাত লাগে এবং মাথার চুলের একটি অংশ কেটে পড়ে যায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন।
পরে আহত সাদিয়াকে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোরে রেফার করেন। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
এদিকে ঘটনার পর স্থানীয় জনতা অভিযুক্ত সোহানকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয়।
এ ঘটনায় এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানিয়েছেন তারা।
স্থানীয় সচেতন মহল বলছেন, নারীর প্রতি সহিংসতা ও বখাটেপনা দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। এ ধরনের বর্বরোচিত ঘটনার বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়বে।
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এলাকাবাসী আহত সাদিয়া আক্তারের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
ঝিনাইদহের মহেশপুরে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে ধারালো হেসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে সোহান (২০) নামের এক যুবকের বিরুদ্ধে।
-
সজিব মিয়া, মহেশপুর (ঝিনাইদহ)
- আপডেট সময় : ০৫:২৫:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- 27
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















