সিলেটের জৈন্তাপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি গঠিত হওয়ায় সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইন্তাজ আলী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পেশা, যা সমাজের সত্য তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করে। নবনির্বাচিত সভাপতি গোলাম সরওয়ার বেলাল এবং সাধারণ সম্পাদক দুলাল আহমদ রাজুসহ কমিটির নেতৃত্বে জৈন্তাপুর প্রেসক্লাব আরও শক্তিশালী ও গতিশীল ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, গণমানুষের কথা তুলে ধরা এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় এই কমিটি কার্যকর ভূমিকা পালন করবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও পারস্পরিক ঐক্য সুদৃঢ় করতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
পরিশেষে, চেয়ারম্যান মোঃ ইন্তাজ আলী নবনির্বাচিত কমিটির সার্বিক সফলতা কামনা করেন এবং তাদের সুস্থ, সুন্দর ও দায়িত্বশীল কর্মযাত্রা প্রত্যাশা করেন।
জৈন্তাপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন
-
রুবেল আহমদ :জৈন্তাপুর সিলেট
- আপডেট সময় : ০৯:০৯:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- 41
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















