‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জৈন্তাপুর-এ যথাযোগ্য মর্যাদায় শুরু হয়েছে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’। রোববার (১০ মে) সকালে জৈন্তাপুর মডেল থানা-র উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, জনসচেতনতামূলক কার্যক্রম ও বিশেষ নিরাপত্তা অভিযানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এদিন সকালে জৈন্তাপুর মডেল থানা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনসচেতনতা সৃষ্টি করে। পরে উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশমুখ ও বিভিন্ন পয়েন্টে বিশেষ চেকপোস্ট কার্যক্রম শুরু করা হয়।
বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে তামাবিল মহাসড়ক-এর ফতেহপুর ইউনিয়ন এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে বিশেষ তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। জননিরাপত্তা নিশ্চিত করতে এ তল্লাশি অভিযান সপ্তাহজুড়ে অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান নূর আলম।
এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, মো. উছমান গনিসহ মডেল থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা, ট্রাফিক পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে এবং অপরাধ দমনে পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। পুলিশ সপ্তাহ উপলক্ষে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
তারা আরও বলেন, নিরাপদ জৈন্তাপুর গড়ে তুলতে পুলিশ ও সাধারণ জনগণের সমন্বিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
জৈন্তাপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ শুরু
-
রুবেল আহমদ স্টাফ রিপোর্টার, সিলেট
- আপডেট সময় : ১০:৩৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- 47
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















