ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থীর ছাত্রদলে যোগদান

ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা ছাত্রদলে যোগ দেন।

এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত ছাত্র-জনতা এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ও সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাইনুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান, সাবেক সহ-সভাপতি মোকাররম হোসেন আদী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই গণঅভ্যুত্থানে জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মোহাইমিনুল আজবীন, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষার্থী আশীষ ভৌমিক ও তন্নী আক্তার, সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহিম উদ্দিন এবং ছাত্র সংগঠক সৈয়দ মোহাম্মদ আলীসহ আরও অনেকে।

বক্তারা বলেন – জুলাই গণঅভ্যুত্থান দেশের ছাত্র সমাজের সাহসী ভূমিকার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ছাত্রদল সেই ঐতিহ্যকে ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও অধিকার আদায়ে আগামীতেও সক্রিয় ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে নবযোগদানকারী শিক্ষার্থীরা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শতাধিক শিক্ষার্থীর ছাত্রদলে যোগদান

আপডেট সময় : ০৪:৩৮:২১ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬