ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমিরের আগমন উপলক্ষে গাইবান্ধায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

জামায়াত আমিরের আগমন উপলক্ষে গাইবান্ধায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামায়াত আমিরের আগমন উপলক্ষে গাইবান্ধায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের গাইবান্ধার পলাশবাড়ীতে আগমন উপলক্ষে বিভিন্ন বিভাগীয় দায়িত্বশীলদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২০ জানুয়ারি) বিকাল ৩ টায় শহরের জেলা জামায়াত অফিস মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুল করিম সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ সরকার, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা কর্ম পরিষদ সদস্য ও গাইবান্ধা ৩ আসনের এমপি পদপ্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, ফয়সাল কবীর রানা, জেলা কর্মপরিষদ সদস্য ও শহর আমীর ফেরদৌস আলম ফিরোজ, সদর উপজেলা আমীর নুরুল ইসলাম মন্ডলসহ বিভিন্ন উপজেলা আমীর সেক্রেটারি ও বিভাগীয় দায়িত্বশীলবৃন্দ।

এসময় জেলা আমীর আব্দুল করিম সরকার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে
আমিরে জামায়াতের আগমন অনেক তাৎপর্যপূর্ণ।

জামায়াতে ইসলামী এখন এদেশের মানুষের আবেগ, উচ্ছ্বাস ও ভালবাসার জায়গা। ৫ আগস্ট আমাদের বিজয়ের সূচনা মাত্র। যা আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর বিজয়ের মধ্য দিয়ে পরিপূর্ণতা পাবে। এজন্য আমিরে জামায়াতের সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আগামী ২৪ জানুয়ারী জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহাসিক জনসভায় বক্তব্য রাখবেন। জনসভাটি সকাল নয়টায় শুরু হয়ে সকাল ১১ টায় শেষ হবে বলে জেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে। এতে প্রায় দেড় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলেও আশা জেলা আমীরের। এর আগে আমীরে জামায়াত ২৩ তারিখ দিনাজপুর, ঠাকুরগাঁও’ ও রংপুরে জনসভা শেষে রংপুরে রাত্রীযাপন করবেন। ২৪ তারিখ সকালে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করে গাইবান্ধার পলাশবাড়ীর জনসভার উদ্দেশ্যে রওনা দিবেন জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান।

এই প্রোগামে মধ্য দিয়ে উত্তরবঙ্গে নির্বাচনী আসনগুলোতে সুবাতাস বইবে বলেও আশা জামায়াতে ইসলামীর নীতিনির্ধারকদের।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জামায়াত আমিরের আগমন উপলক্ষে গাইবান্ধায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৪৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬