সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে এক পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) মোঃ আল আমিন, এসআই (নিরস্ত্র) অপূর্ব কুমার সাহা, এসআই (নিরস্ত্র) উমর ফারুক, এএএসআই (নিরস্ত্র) এখলাছুর রহমান, এএসআই (নিরস্ত্র) মাহাববুর রহমান চৌধুরী ও এএসআই (নিরস্ত্র) রাহাত খান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
অভিযানে জিআর-২৩৩/২৫ (জগন্নাথপুর) মামলার পরোয়ানাভুক্ত আসামী রায়হান মিয়া (২০), পিতা-সমুজ মিয়া, সাং-পূর্ব ভবানীপুর, থানা-জগন্নাথপুর, জেলা-সুনামগঞ্জকে পূর্ব ভবানীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক যথাযথ পুলিশ প্রহরায় বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার
-
মুবিন উদ্দিন জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
- আপডেট সময় : ১০:৫১:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- 38
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















