ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে পুলিশের অভিযানে ৪ জন গ্রেফতার

সুনামগঞ্জের জগন্নাথপুর থানার পৃথক অভিযানে মাদক মামলাসহ বিভিন্ন অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ আল আমিন, এসআই অপূর্ব কুমার সাহা, এসআই মোঃ আশরাফুল আলম, এসআই মোঃ বিন আমিন, এএসআই এখলাছুর রহমান ও এএসআই রাহাত খানসহ সঙ্গীয় ফোর্স এসব অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, জগন্নাথপুর থানার মামলা নং-০৫, তারিখ ০৪ মে ২০২৬ খ্রি., মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় দায়েরকৃত মামলায় হবিবনগর এলাকা থেকে শাহ আলম (৩০) ও মোঃ আফজল মিয়া (৩০)-কে গ্রেফতার করা হয়। তারা উভয়ই জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকার বাসিন্দা।
এছাড়া, মামলা নং-০৩, তারিখ ০৩ এপ্রিল ২০২৬ খ্রি., একই আইনের ৩৬(১) ধারার ১৯(ক) উপধারার মামলায় রানীনগর এলাকা থেকে পিন্টু পাল (৫০)-কে গ্রেফতার করা হয়।
অপরদিকে, নন-এফআইআর নং-৩৭/২০২৬, তারিখ ০৪ মে ২০২৬, পুলিশ আইন ৩৪ ধারায় ইকড়ছই এলাকা থেকে মোঃ স্বপন মিয়া (৩৫)-কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুবিন উদ্দিন
০১৩১৪০৪৭৭০৫

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জগন্নাথপুরে পুলিশের অভিযানে ৪ জন গ্রেফতার

আপডেট সময় : ০১:২৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬