ফেনীর ছাগলনাইয়া উপজেলার ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের সহযোগিতায় মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
পরীক্ষা চলাকালীন সময়ে ছাত্রশিবিরের উদ্যোগে একটি হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। এই হেল্প ডেস্কের মাধ্যমে পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, স্যালাইন এবং প্রয়োজনীয় পরীক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে।
এছাড়াও আজ ছাগলনাইয়ার প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ছাত্রশিবিরের পক্ষ থেকে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে, যেখানে স্বেচ্ছাসেবীরা সার্বক্ষণিকভাবে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন।
উদ্যোক্তারা জানান, পরীক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক স্বস্তি নিশ্চিত করার লক্ষ্যেই এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিশেষ করে গরম আবহাওয়ায় পানিশূন্যতা দূর করতে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ শিক্ষার্থীদের জন্য বেশ উপকারী হয়ে উঠেছে।
পরীক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন সহায়তা তাদের পরীক্ষার সময় অনেকটা স্বস্তি এনে দিয়েছে।
উল্লেখ্য, পরীক্ষা চলাকালীন পুরো সময়জুড়ে এই সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।






















