হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে একটি ট্রাক্টর জব্দ, দুটি মেশিন ও পাইপ ধ্বংস এবং এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শানখলা ইউনিয়নের পানছড়ি পার্কসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত বালুভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়।
পরে সকাল সাড়ে ১১টার দিকে পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী নতুন ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি মেশিন ও পাইপ তাৎক্ষণিকভাবে নষ্ট করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া দুপুর সাড়ে ১২টার দিকে বনগাঁও আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন এলাকায় সীমানার বাইরে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জাহিদ তরফদার নামে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন জানায়, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চুনারুঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ট্রাক্টর জব্দ, মেশিন ধ্বংস, ৩ লাখ টাকা জরিমানা
-
মহিবুর তালুকদার শিবলু,চুনারুঘাট(হবিগঞ্জ)প্রতিনিধি:-
- আপডেট সময় : ১০:৪৩:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- 33
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















