ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চালু হবে ২ কোটি ২০ লাখ কৃষি কার্ডের প্রি-পাইলট কর্মসূচি।

আগামী পহেলা বৈশাখ থেকে ২ কোটি ২০ লাখ কৃষকের জন্য কৃষি কার্ডের প্রি-পাইলট কর্মসূচি চালু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। আগামী ১৮ মাসের মধ্যে ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করা হবে বলেঔ জানান উপদেষ্টা।

শনিবার (১৪ মার্চ) বিকালে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ফ্যাসিস্ট সরকার সামাজিক সুরক্ষন ব্যবস্থায় দলীয়করণ করে গেছে। সেকারনেই এই তালিকায় যাদের নাম থাকার কথা ছিলো, তা নেই, অথচ যাদের নাম থাকার কথা ছিলো না তাদের নাম দেওয়া হয়েছে। যা রাজনৈতিক হস্তক্ষেপের কারণে হয়েছে বলে জানান উপদেষ্টা। বতর্মান সরকার সামাজিক সুরক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে । সকল ত্রুটি এবং রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত করে প্রকৃত সুবিধাভোগী বা অধিকারভোগীর কাছে তার প্রাপ্য পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আমরা নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ শুরু করেছি। ইতিমধ্যে ফ্যামিলি কার্ডের যাত্রা শুরু হয়েছে। আজ থেকে ইমাম, মোয়াজ্জেম, পুরোহিত ও সেবাইত’দের ভাতাও চালু করা হয়েছে।

আগামী ১৬ মার্চ থেকে খাল খনন ও বৃক্ষরোপন কর্মসূচি চালু হবে। আমাদের নির্বাচনের অমোচনীয় কালি মোছার আগেই আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছি।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল হক এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ।

এ সময় উপজেলায় কর্মরত সকল সরকারি দপ্তর প্রধান, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চালু হবে ২ কোটি ২০ লাখ কৃষি কার্ডের প্রি-পাইলট কর্মসূচি।

আপডেট সময় : ০৪:৫৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬