চাঁদপুর সদর ও হাইমচর নিয়ে গঠিত চাঁদপুর ০৩ আসনের সংসদ সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক আজ ১৮ এপ্রিল বিকালে মহামায়া বাজার পরিদর্শন এবং ভোটারদের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন।
পরিদর্শনকালে তিনি বাজারের সার্বিক পরিবেশ, ব্যবসায়ীদের কার্যক্রম এবং সাধারণ মানুষের চলাচল পরিস্থিতি ঘুরে দেখেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও ব্যবসায়ীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন এবং তাদের নানা সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






















