ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন মিজানুর রহমান

চাঁদপুর জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মিজানুর রহমান। এর আগে তিনি ঝালকাঠি জেলার পুলিশ সুপার হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
নতুন কর্মস্থলে যোগদানের পর তিনি চাঁদপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে কাজ করবেন।
পুলিশ সুপার হিসেবে তার পূর্ব অভিজ্ঞতা ও দক্ষতা চাঁদপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে সংশ্লিষ্ট মহল আশা প্রকাশ করেছে।
জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নতুন পুলিশ সুপারকে স্বাগত জানিয়েছেন এবং তার সফল দায়িত্ব পালনের কামনা করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন মিজানুর রহমান

আপডেট সময় : ০৫:৪৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬