ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

চাঁদপুরের মতলব দক্ষিণে নুপুর আক্তার (২০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার দিবাগত ভোররাতে উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের তেলীমাছুয়াখাল এলাকার মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে।গত (১৪ মার্চ) সকালে নুপুরের লাশ উদ্ধার করেছে মতলব দক্ষিণ থানা পুলিশ। গৃহবধূ নুপুর ওই এলাকার মুন্সি বাড়ির মোশাররফ হোসেনের মেয়ে। গত দেড় বছর আগে নুপুরকে ভালোবেসে বিয়ে করেন একই এলাকার খন্দকার বাড়ির বিল্লাল খন্দকারের ছেলে রিয়াদ খন্দকার।
তবে, গৃহবধূর স্বজনদের অভিযোগ নুপুরের স্বামী রিয়াদ খন্দকার তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।
নুপুরের দাদি জানায়, ভোর রাতে সেহরি খেতে ঘর থেকে বের হলে ঘরের সামনে নুপুরকে পড়ে থাকতে দেখে ডাক-চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে নুপুরকে মৃত দেখতে পায়।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আপডেট সময় : ০৪:৩০:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬