চাঁদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর জেলার উদ্যোগে এক বর্ণাঢ্য যোগদান অনুষ্ঠান।
আগামী ১৮ এপ্রিল ২০২৬ইং (শনিবার) বিকাল ৪টায় আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে। “ইনকিলাব জিন্দাবাদ” শ্লোগানে মুখরিত হয়ে নতুনদের দলভুক্তির মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই আয়োজন।
আয়োজকরা জানান, এই যোগদান অনুষ্ঠানের মাধ্যমে নতুন উদ্যমে রাজনৈতিক কার্যক্রমকে গতিশীল করা হবে এবং সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়ানো হবে।
স্থান: চাঁদপুর প্রেসক্লাব
তারিখ: ১৮ এপ্রিল ২০২৬ (শনিবার)
সময়: বিকাল ৪টা
আয়োজনে: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), চাঁদপুর জেলা।
চাঁদপুরে এনসিপির যোগদান অনুষ্ঠান ১৮ এপ্রিল
-
মো আতিক হাসান চাঁদপুর সদর প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:৫৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
- 39
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















