ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে অনার্স ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি

প্রচণ্ড গরমে যখন জনজীবন অতিষ্ঠ, ঠিক সেই সময় মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এলেন চাঁদপুর পৌরসভার “জনতার মেয়র” খ্যাত আক্তার হোসেন মাঝি। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে অনার্স ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিভাবকদের জন্য ব্যতিক্রমী সেবার ব্যবস্থা করে তিনি আবারও প্রশংসায় ভাসলেন।

শনিবার (২৫ এপ্রিল) সকালে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গণে পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের তীব্র গরম থেকে স্বস্তি দিতে বিশেষ “গার্ডিয়ান ছাউনি” স্থাপন করা হয়। শুধু ছাউনি নয়, সেখানে রাখা হয় পর্যাপ্ত পানির ব্যবস্থা এবং গরম উপশমে হাত পাখাও বিতরণ করা হয়।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো—এই কার্যক্রমে আক্তার হোসেন মাঝি নিজেই সরাসরি উপস্থিত থেকে অভিভাবকদের হাতে পানি ও হাত পাখা তুলে দেন। তার এমন আন্তরিকতা ও মানবিক আচরণ উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়।

পরীক্ষার্থীদের অভিভাবকরা জানান, এই প্রচণ্ড রোদে এমন উদ্যোগ সত্যিই স্বস্তিদায়ক।

অনেকেই বলেন, এমন সেবা আগে কখনো পাইনি। একজন জনপ্রতিনিধি এভাবে মানুষের পাশে দাঁড়ানো সত্যিই প্রশংসনীয়।

এদিকে, স্থানীয়দের মতে, আক্তার হোসেন মাঝির এই উদ্যোগ প্রমাণ করে তিনি শুধু নামেই ‘জনতার মেয়র’ নন, বরং কাজের মাধ্যমেই তিনি সেই পরিচয়কে বাস্তবে রূপ দিচ্ছেন।

চাঁদপুরবাসী তার এই মানবিক কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুরে অনার্স ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের পাশে মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি

আপডেট সময় : ০৩:৪৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬