ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চরামদ্দি থেকে রানীরহাট বাজার পর্যন্ত ৫.২৮ কিমি রাস্তা এখনো মাটির, চরম ভোগান্তিতে

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি মিয়াবাড়ী সাবেক বেইলী ব্রিজের খালের দক্ষিণ পাড় থেকে গুয়াখোলা বাজার হয়ে রানীরহাট বাজার পর্যন্ত প্রায় ৫.২৮ কিলোমিটার দীর্ঘ সড়কটি এখনো কাঁচা মাটির রাস্তা হিসেবে রয়ে গেছে। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটি উন্নয়ন না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের জানান, এই কাঁচামাটির রাস্তাটি অত্যন্ত প্রাচীন ও গুরুত্বপূর্ণ, যা একসময় এলাকার মানুষের প্রধান ও একমাত্র চলাচলের পথ ছিল। আজও বহু মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করে বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন কাজে যাতায়াত করে থাকেন।
কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, রাস্তাটিতে বর্তমানে ৪টি ভঙ্গুর ও ঝুঁকিপূর্ণ ব্রিজ রয়েছে, যা দিয়ে যানবাহন চলাচল করা অত্যন্ত কষ্টকর ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে কাদা ও পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, ফলে সাধারণ মানুষের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে।
এলাকাবাসীর দাবি, প্রাচীন এই জনপদের গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত পিচঢালাই (পাকা) রাস্তা নির্মাণের মাধ্যমে সংস্কার করা হলে স্থানীয় মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থারও উন্নতি ঘটবে।
এ বিষয়ে স্থানীয়দের পক্ষ থেকে জানানো হয়েছে, রাস্তাটি পিচঢালাই করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা ও দাবি জানানো হচ্ছে, যাতে এলাকাবাসী নিরাপদ ও সহজে চলাচল করতে পারে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চরামদ্দি থেকে রানীরহাট বাজার পর্যন্ত ৫.২৮ কিমি রাস্তা এখনো মাটির, চরম ভোগান্তিতে

আপডেট সময় : ০১:৪১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬