চরফ্যাশনে ৭ জন সাংবাদিক এবং উপজেলা বিএনপির একজন জনপ্রিয় সিনিয়র নেতার বি*রু*দ্ধে সাইবার নিরাপত্তা আইনে মা*ম*লা দায়েরের ঘটনায় তী*ব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অ’ভি’যো’গ উঠেছে, সত্যের কণ্ঠ রুদ্ধ করতেই এ মি*থ্যা মা*ম*লা করা হয়েছে।
মা*ম*লা*য় চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৭ সাংবাদিকের পাশাপাশি উপজেলা বিএনপির নেতা কাজী মঞ্জুর হোসেনকে আ*সা*মি করা হয়েছে। জানা গেছে, গতকাল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বাদী হয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন।
এ ঘটনাকে মি*থ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও হ’য়’রা’নি’মূ’ল’ক দাবি করে ইতোমধ্যে উপজেলা জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। স্থানীয় সাংবাদিক সমাজ, রাজনৈতিক নেতাকর্মী ও সচেতন মহল এ ঘটনার তী*ব্র নি*ন্দা জানিয়েছেন এবং দ্রুত মা’ম’লা প্রত্যাহারের দাবি তুলেছেন।






















