ভোলা চরফ্যাশন প্রাইভেট হাসপাতাল ইকরা ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের
ডাক্তার আখি আক্তার এর বিরুদ্ধে গত কয়েক বছরে তার চিকিৎসা কার্যক্রম নিয়ে একাধিক মৃত্যুর অভিযোগ উঠেছে। অভিযোগগুলো হলো-
১. ২০২২ সালে ভুল চিকিৎসা ২ নবজাতকের মৃত্যু।
২. ২০২৪ সালে একজন প্রসূতি মায়ের মৃত্যু।
৩. ২০২৫ সালে একজন নবজাতকের মৃত্যু।
৪. ২০২৬ সালে একজন নবজাতক ও একজন প্রসূতি মায়ের মৃত্যু।
এসব অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ হলেও, জনমনে গভীর উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
অনেকের প্রশ্ন, বারবার একই ধরনের অভিযোগ ওঠার পরও কেন সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না?
চরফ্যাশনের সাধারণ মানুষের দাবি, গর্ভবতী নারী ও নবজাতকদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হোক। ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ, চিকিৎসায় অবহেলা ও গাফিলতির কারণেই এসব মর্মান্তিক ঘটনা ঘটছে। তাই তারা সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে আরও অভিযোগ উঠেছে যে, চিকিৎসা সেবার সময় পেশাগত দায়িত্বে মনোযোগ না দিয়ে ব্যক্তিগত প্রচার ও টিকটক ভিডিও তৈরিতে বেশি সময় দেওয়া হয়। এসব বিষয় নিয়েও জনমনে প্রশ্ন ও সমালোচনা তৈরি হয়েছে।
এছাড়া জনমনে প্রশ্ন উঠছে তিনি কি আসলেই ডাক্তার?
চরফ্যাশনের জনগণের পক্ষ থেকে দাবি উঠেছে, যদি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তে সত্যতা পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট চিকিৎসক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
একইসাথে স্বাস্থ্যসেবার নামে কোনো অনিয়ম, অবহেলা বা প্রভাবশালী মহলের ছত্রছায়া যেন সাধারণ মানুষের জীবন নিয়ে খেলতে না পারে, সেটিও নিশ্চিত করতে হবে।
এ ব্যাপারে চরফ্যাশন উপজেলা প্রশাসন ভোলা জেলা সিভিলসার্জনের দৃষ্টি আকর্ষণ করছি, পাশাপাশি রাজনৈতিক মহল সুশীল সমাজ সহ গণমাধ্যম ব্যক্তিবর্গের সুদৃষ্টি কামনা করছি।






















