পরোয়ানাভুক্ত ০৫ জন এবং বিভিন্ন অপরাধচক্র, ভবঘুরে ও ভাসমান বখাটেসহ মোট ০৮ জন আসামী গ্রেফতার।
মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশক্রমে জেলায় বিশেষ অভিযান পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়। এরই প্রেক্ষিতে গত ২৪ ঘন্টায় অফিসার ইনচার্জের নির্দেশে অত্র থানার অপারেশন অফিসারের নেতৃত্বে থানার বিভিন্ন অফিসার ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে থানা এলাকার বিভিন্ন স্থানে পৃথকভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত বিশেষ অভিযানে ২৫৬ লিটার মদ ও ১৫ পিস ইয়াবাসহ ০২ জন, পরোয়ানাভুক্ত ০৫ জন এবং বিভিন্ন অপরাধচক্র, ভবঘুরে ও ভাসমান বখাটেসহ মোট ০৮ জন আসামী গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের নাম-ঠিকানাঃ
১। লিটন বড়ুয়া (৩৮), পিতা- ওমেন্দ বড়ুয়া, মাতা- শেফালী বড়ুয়া, সাং- দক্ষিণ মানিকপুর।
২। নাছির উদ্দিন (৪৫), পিতা- মৃত মোঃ আলম, মাতা- পালু আরা বেগম, সাং- ষোলহিচ্ছা।
৩। মোঃ শহিদুল ইসলাম (২৪), পিতা- মৃত আবুল হোসেন, মাতা- মৃত মর্জিনা আক্তার, সাং- চিতারপাড়া।
৪। আবুল কালাম, পিতা- মৃত আমি হোসাইন টুনু মিয়া, সাং- ডুমখালী।
৫। মোঃ মুবিনুল ইসলাম, পিতা- মোঃ জাকরিয়া, সাং- কোচপাড়া।
৬। মোঃ আমিন পুতালা, পিতা- মোঃ জকরিয়া, সাং- জমিদার পাড়া।
৭। আব্দুল খালেক, পিতা- হেদায়েত আলী, সাং- নয়াপাড়া।
৮। মোঃ সাদ্দাম, পিতা- নুরুল কবির, সাং- উত্তর লক্ষ্যারচর।
চকরিয়া থানার আওতাধীন এলাকায় সক্রিয় বিভিন্ন অপরাধচক্র, পরোয়ানাভুক্ত আসামী, নিয়মিত মামলার আসামী, মৎস্য ঘের ও ঘোনা দখলকারী, ভবঘুরে ও ভাসমান বখাটেসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
ধন্যবাদান্তে,
অফিসার ইনচার্জ
চকরিয়া থানা, কক্সবাজার।
চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫৬ লিটার মদ সহ ১৫ পিস ইয়াবাসহ ০২ জন ও গ্রেফতার
-
(বিশেষ প্রতিনিধি তারেকুল ইসলাম শাফিন বাংলার সংবাদ চকরিয়া কক্সবাজার জেলা)
- আপডেট সময় : ০১:১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- 57
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















