কক্সবাজারের চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের আমানপাড়া এলাকার বাসিন্দা নুরুল কবিরের পুত্র তানভীর ইসলাম তার স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ায় জড়িত থাকা এবং তাকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ এনে প্রতিবাদ জানিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের নয়াপাড়া ৬নং ওয়ার্ডের বাসিন্দা নাজেম উদ্দিনের কন্যা আশরাফুল নাঈম সাকীর সঙ্গে তানভীর ইসলামের বিবাহ সম্পন্ন হয়। বিয়ের চার থেকে পাঁচ মাস পর থেকেই তাদের দাম্পত্য জীবনে মোবাইল ফোন ব্যবহারের বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়।
তানভীর ইসলামের দাবি, একপর্যায়ে তিনি জানতে পারেন তার স্ত্রী মোবাইল ফোনের মাধ্যমে পরকীয়ায় জড়িয়ে পড়েছেন। বিষয়টি নিয়ে আপত্তি জানালে কোনো সমাধান না হয়ে উল্টো বিরোধ বাড়তে থাকে। পরে স্ত্রীর মা তাকে নিজ বাড়িতে নিয়ে যান। এ সময় তানভীর জীবিকার তাগিদে প্রবাসে চলে যান।
তিনি আরও অভিযোগ করেন, প্রবাস থেকে ফিরে এসে তিনি দেখেন তার স্ত্রী পরকীয়ায় আরও গভীরভাবে জড়িত হয়েছেন এবং বিষয়টি তার পরিবারকে অবহিত করেন। এ নিয়ে কথা বলার জেরে, স্ত্রীর পরিবারের লোকজন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে তার বাড়িতে হামলা চালায়। হামলার সময় বাড়িঘর ভাঙচুর করা হয় এবং প্রায় ৩ লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেন তিনি।
এছাড়া, তার বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগ তুলে মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে বলেও দাবি করেন তানভীর ইসলাম।
এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী জানান, ঘটনাটি নিয়ে এলাকায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান তারা।






















