ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোড়াশাল বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ৫ গ্রাম

‎ নরসিংদী পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার একটি বিদ্যুৎ উপকেন্দ্রে সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে জিম্মি করে প্রায় পাঁচ লাখ টাকার তার ও সরঞ্জাম লুটের ঘটনা ঘটেছে।

‎ ২৬ এপ্রিল ২০২৬ রোজ রবিবার দিবাগত রাত ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার ঘোড়াশাল পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের অধীন ভাগদী ৩৩/১১ কেভি উপকেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকাজুড়ে অন্তত পাঁচটি গ্রামের লোকজন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

‎ স্থানীয় সূত্রে জানা যায়, তিনটি মোটরসাইকেলে করে ৫ থেকে ৬ জন সশস্ত্র দুর্বৃত্ত উপকেন্দ্রে প্রবেশ করে। তারা সেখানে দায়িত্বরত লাইনম্যান আব্দুল ওয়াজেদ ও নিরাপত্তা প্রহরী ইয়াসিনকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে চলতি লাইন থেকে তামার তার, ডিসকানেক্ট সুইচের ব্লেড, কন্ট্রোল প্যানেল কেবল ও রাইজারের তার কেটে নিয়ে পালিয়ে যায়। উক্ত ঘটনায় উপজেলার ভাগদী, রাজাবোসহ অন্তত পাঁচটি গ্রামের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা।

‎ নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ঘোড়াশাল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মনোয়ার হোসেন সুমন জানান, দুর্বৃত্তরা প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করেছে। ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

‎ পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঘোড়াশাল বিদ্যুৎ উপকেন্দ্রে ডাকাতি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ৫ গ্রাম

আপডেট সময় : ০৬:২৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬