ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘাসফুল স্মার্ট –ফ্রুটস্ প্রকল্পের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন।

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে “Rights, Justice, Action – For All Women and Girls” (অধিকার, ন্যায়বিচার ও কার্যকর পদক্ষেপ—সব নারী ও মেয়েদের জন্য”) প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় বর্ণাঢ্য কর্মসূচি পালিত হয়েছে।

ঘাসফুলের স্মার্ট –ফ্রুটস্ (SMART-FRUITS) উপ-প্রকল্পের উদ্যোগে এবং নিয়ামতপুর উপজেলা প্রশাসনের সমন্বয়ে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি, আলোচনা সভা, এতিম শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়।

রবিবার (৮ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ঘাসফুল স্মার্ট –ফ্রুটস্ উপ-প্রকল্পের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, নারী উদ্যোক্তা এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে নারী দিবসের প্রতিপাদ্যকে সামনে রেখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে নারীরা আর পিছিয়ে নেই। শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সমাজের প্রতিটি স্তরে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করতে হলে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল এতিম শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা। প্রতিযোগিতায় শিশুরা নারী দিবসের গুরুত্ব, নারীর অধিকার ও সমাজে নারীর অবদান বিষয়ে তাদের সৃজনশীল ভাবনা তুলে ধরে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় পর্যায়ে সফল নারী উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা পাওয়া উদ্যোক্তারা জানান, নানা প্রতিবন্ধকতা অতিক্রম করে তারা নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করেছেন এবং অন্য নারীদের উদ্যোক্তা হওয়ার জন্য অনুপ্রাণিত করছেন।

নিয়ামতপুর উপজেলা প্রশাসনের সমন্বয়ে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, ঘাসফুলের স্মার্ট –ফ্রুটস্ উপ-প্রকল্প, সমৃদ্ধি প্রকল্প, ক্ষুদ্র ঋণ কর্মসূচী সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, নারীর ক্ষমতায়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং শিশুদের সৃজনশীল বিকাশে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঘাসফুল স্মার্ট –ফ্রুটস্ প্রকল্পের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন।

আপডেট সময় : ১১:৩৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬