গৌরীপুর উপজেলার সনাটি ইউনিয়নের পাথরাইল গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান এর জমি দখলের চেষ্টা নূরুজ্জামান খান সহ তার লোকজনের। সূত্রে জানা যায় গত ১২ সাল থেকে বীর মুক্তিযোদ্ধার জমি নিয়ে বিরোধে চলে একই গ্রামের মৃত আজিদ খান এর ছেলে নূরুজ্জামান খান গংদের সাথে এই নিয়ে পারিবারিক সহ গ্রাম ও এলাকাবাসী নিয়ে কয়েকবার গ্রাম্য শালিস বৈঠক বসলেও বিষয়টি সুরাহা হয়নি পরে গত ১৪ সালে জমি উপর রেকর্ড সংশোধন এর জন্য আদালতে মামলা করেন মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ খান এর ছেলে ইউ পি সদস্য মোঃ হারুন খান তারই প্রতিপক্ষ মোঃ নূরুজ্জামান খান সহ গংদের বিরুদ্ধে। এই মামলার খবর শুনে আসামি পক্ষ আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠেন মামলার বাদী হারুন খানের উপর। এমত অবস্থায় মামলাটি গত ২১ সালে মামলাটি রায় পান মামলার বাদী হারুন খান এবং জমিটি তার দখলে চলে আসে। হঠাৎ করে আবার উক্ত জমির উপর একটি সাইনবোর্ড লাগিয়ে দেয় প্রতি পক্ষ নূরুজ্জামান খান গংরা। এই নিয়ে পুরো এলাকায় আলোচনা ও সমালোচনা ঝড় উঠে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক পত্রিকার সাংবাদিক গন ও মানবাধিকার কর্মীগণ তথ্য সংগ্রহ করতে সরজমিনে গেলে গ্রাম ও এলাকাবাসী কাছে জানতে চাইলে তারা সত্যতা স্বীকার করে বলেন দীর্ঘদিন ধরে হারুন খান এর সাথে নূরুজ্জামান খান গংরা মামলা চলে আসছে কিন্তু হারুন খান মামলার রায় পায়। এখন আবার ওই জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয়।এই উভয় পক্ষের মধ্যে ঝগড়া সৃষ্টি সম্ভব না দেখা দিয়েছে। এ নিয়ে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা দেখা দিতে পারে।এ ব্যাপারে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা পুলিশ সুপার সহ স্থানীয় প্রশাসন এর পদক্ষেপ কামনা করছে। ভুক্তভোগী হারুন খান ও তার পরিবারবর্গ লোকজন।
গৌরীপুরের বীর মুক্তিযোদ্ধা জমি দখলের চেষ্টা
-
ক্রাইম রিপোর্টার : আজহারুল হক [নেত্রকোনা}
- আপডেট সময় : ১০:৩০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
- 201
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















