সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২নং সদর ইউনিয়ন পরিষদে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি হারে বিনামূল্যে বিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।
এ সময় উপস্থিত ছিলেন ১২নং সদর ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম রব্বানী সুমন, ৯নং ওয়ার্ড সদস্য গোলাম হোসেন মুকুল, ৭নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ আলী, ৩নং ওয়ার্ড সদস্য আব্দুল মোতালিব, ৮নং ওয়ার্ড সদস্য জসীম উদ্দিনসহ ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সরকারের এই বিজিএফ কর্মসূচির মাধ্যমে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে, যাতে তারা আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন।
পরে ইউএনও উপস্থিত থেকে সুবিধাভোগী পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
ঈদ উপলক্ষে গোয়াইনঘাট সদর ইউনিয়নে অসহায়দের মাঝে বিজিএফ চাল বিতরণ উদ্বোধনের একাংশ।
কবির হোসেন,গোয়াইনঘাট প্রতিনিধ : 





















