সিলেটের গোয়াইনঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়-এ শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং বিদ্যালয় ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য ইলিয়াস আলী। সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল—
১। বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন।
২। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (SMC) গঠন।
৩। বিদ্যালয় ও প্রধান শিক্ষকবিরোধী ষড়যন্ত্র প্রসঙ্গ।
৪। বিবিধ।
সভায় উপস্থিত ছিলেন সফিক মিয়া, মোঃ ছয়ফুল আলম, রুহুল আমীন, জাহাঙ্গীর আলম, মোঃ বাবুল মিয়া, বদরুল আলম, শাহীন আহমদ, আবদুল হাসিম, আবদুল্লাহ, আফতাব উদ্দিন, বেলাল আবেদীন, শাহানুর আহমেদ, মুক্তার আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও বিদ্যালয়ের সংশ্লিষ্টরা।
সভায় বক্তব্য রাখেন এডহক কমিটির সদস্য মোঃ ছয়ফুল আলম। সভা সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালিকুর রহমান।
বক্তারা বলেন, বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও মানসম্মত করতে শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় সচেতন মহলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে বিদ্যালয় ও প্রধান শিক্ষককে ঘিরে যেকোনো অপপ্রচার কিংবা ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
সভা শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
গোয়াইনঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত
-
কবির হোসেন গোয়াইনঘাট প্রতিনিধি:
- আপডেট সময় : ০৯:৪২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- 68
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















