ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়াইনঘাটে প্রবাসী নেতা মোস্তাফিজুর রহমানের অর্থায়নে তাঁতী দলের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। প্রবাসী নেতা মোস্তাফিজুর রহমানের অর্থায়নে এবং গোয়াইনঘাট উপজেলা তাঁতী দলের পরিচালনায় এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়।
শুক্রবার (১৩ মার্চ ২০২৬) গোয়াইনঘাট উপজেলার রাধানগর ডাক্তার ইদিস আলী উচ্চ বিদ্যালয়ের মাঠে, ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদের নতুন পোশাক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব উসমান গণি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সিলেট জেলা তাঁতী দলের যুগ্ম আহবায়ক এডভোকেট নুর আহমদ, গোয়াইনঘাট উপজেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাকারিয়া রব্বানী এবং সিলেট জেলা তাঁতী দলের সদস্য শামিম আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট উপজেলা তাঁতী দলের আহবায়ক এডভোকেট মো. লিয়াকত আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা তাঁতী দলের সদস্য সচিব আব্দুল মন্নান।
বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবান ও প্রবাসীদের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গোয়াইনঘাটে প্রবাসী নেতা মোস্তাফিজুর রহমানের অর্থায়নে তাঁতী দলের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ

আপডেট সময় : ০১:৫২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬