ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়াইনঘাটে তুবা এন্টারপ্রাইজের উদ্যোগে ইফতার মাহফিল,

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পুরাতন স্ট্যান্ডে অবস্থিত তুবা এন্টারপ্রাইজ এর উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের প্রোপাইটার মোঃ সুমন আহমেদ এর আয়োজনে অনুষ্ঠিত এ মাহফিলে স্থানীয় ব্যবসায়ী, পরিবেশক ও বিক্রয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিবেশক কমিটির সভাপতি সাইদুল ইসলাম শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবেশক কমিটির সাধারণ সম্পাদক আমির উদ্দিন, কোষাধ্যক্ষ কাউসার আহমেদ এবং সম্মানিত সদস্য সোহেল আহমদ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিক্রয় প্রতিনিধি কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান (মেম্বার), সাধারণ সম্পাদক রহিম উদ্দিন রানা, সহ-সাধারণ সম্পাদক রাজিব দাস রাজু, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, প্রচার সম্পাদক শাহ আলম, সম্মানিত সদস্য দ্বীন ইসলামসহ আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সাইদুল ইসলাম শামীম বলেন, রমজান মাস আমাদের জন্য সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন ব্যবসায়ীদের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যকে আরও সুদৃঢ় করে এবং পারস্পরিক সম্পর্ককে মজবুত করে।
অনুষ্ঠানের আয়োজক তুবা এন্টারপ্রাইজের প্রোপাইটার মোঃ সুমন আহমেদ তার বক্তব্যে বলেন, রমজানের পবিত্রতা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এবং সবাইকে একত্রিত করার উদ্দেশ্যেই এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও তিনি ব্যবসায়ী ও সহকর্মীদের সঙ্গে নিয়ে এ ধরনের সামাজিক ও সৌহার্দ্যপূর্ণ আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
ইফতার মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গোয়াইনঘাটে তুবা এন্টারপ্রাইজের উদ্যোগে ইফতার মাহফিল,

আপডেট সময় : ০১:৪৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬