সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অটোচালকদের সংগঠিত ও শক্তিশালী করতে গঠিত হয়েছে ‘গোয়াইনঘাট অটো চালক সমবায় সমিতি’র নতুন ১৬ সদস্যের কার্যনির্বাহী কমিটি। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ৮টায় গোয়াইনঘাট বাজারে এক প্রাণবন্ত সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই কমিটির ঘোষণা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জামাল উদ্দিন লালন। স্থানীয় নেতৃবৃন্দ ও সমিতির সদস্যদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটির নেতৃত্বে রয়েছেন সভাপতি হিসেবে জামাল উদ্দিন লালন এবং সাধারণ সম্পাদক হিসেবে ইমন আহমদ। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে আব্দুস সালাম, সহ-সভাপতি সেরগুল আহমদ, সহ-সাধারণ সম্পাদক মিলাদ আহমদ, সাংগঠনিক সম্পাদক আফজল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, কোষাধ্যক্ষ আবুল আহমদ, প্রচার সম্পাদক সামছু উদ্দিন এবং দপ্তর সম্পাদক জাবেল আহমদ দায়িত্ব পেয়েছেন।
কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সালিক আহমদ, দেলোয়ার, কয়েছ আহমদ, জাহেদ, মুহিবুর রহমান ও করিম উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট রিপোর
গোয়াইনঘাটে অটোচালকদের ঐক্যে নতুন অধ্যায় ১৬ সদস্যের সমবায় কমিটি গঠন
-
কবির হোসেন, গোয়াইনঘাট প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:৩১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
- 116
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















