ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোমা সেতু টোলমুক্ত করার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

বাকেরগঞ্জের নলুয়ায় জমি দখল ও তরমুজ কাটার অভিযোগ বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি: মোঃ হাসান মল্লিক বাকেরগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম গোমা সেতু শুভ উদ্বোধনকে সামনে রেখে সেতুটি টোলমুক্ত করার দাবিতে বিক্ষোভ করেছেন অত্র এলাকার সাধারণ মানুষ। স্থানীয়দের একটাই দাবি, জনগণের চলাচল ও জনস্বার্থের কথা বিবেচনা করে গোমা সেতুতে যেন কোনো টোল আরোপ করা না হয়। এলাকাবাসী জানান, আওয়ামী লীগ সরকারের সময় সেতুটি নির্মাণ করা হলেও বর্তমান সরকার যদি এটি টোল ফ্রি ঘোষণা করে, তাহলে অত্র অঞ্চলের মানুষ সরকারের প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। তাদের ভাষ্য, এই সেতু চালু হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে, কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের যাতায়াতে ব্যাপক সুবিধা সৃষ্টি হবে। কিন্তু সেতুতে টোল আরোপ করা হলে প্রতিদিন যাতায়াতকারী সাধারণ মানুষ, শ্রমজীবী, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর বাড়তি আর্থিক চাপ পড়বে। জানা গেছে, ১৫ মার্চ গোমা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে স্থানীয় বাসিন্দারা টোল ফ্রি করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভে অংশ নেওয়া শতাধিক মানুষ স্লোগান দিতে থাকেন— “গোমা সেতু শুভ উদ্বোধন হোক, টোল ফ্রি করা হোক।” বিক্ষোভকারীরা বলেন, বহুদিনের প্রত্যাশিত এই সেতু শুধু একটি অবকাঠামো নয়, বরং এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের একটি বড় আশার প্রতীক। তাই জনস্বার্থে সরকার সেতুটিকে টোলমুক্ত ঘোষণা করবে— এমন প্রত্যাশাই তাদের। এদিকে এখন দেখার বিষয়, অত্র এলাকার সংসদ সদস্য জনাব আবুল হোসেন খান এ বিষয়ে কী ভূমিকা রাখেন। স্থানীয়দের আশা, তিনি জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে সংশ্লিষ্ট মহলের সঙ্গে কথা বলে গোমা সেতুকে টোলমুক্ত করার বিষয়ে কার্যকর উদ্যোগ নেবেন। এলাকাবাসীর দাবি, উন্নয়নের সুফল যদি সত্যিকার অর্থে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হয়, তাহলে গোমা সেতুর মতো গুরুত্বপূর্ণ সেতুকে সাধারণ মানুষের জন্য টোলমুক্ত রাখা সময়ের দাবি।

বাকেরগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম গোমা সেতু শুভ উদ্বোধনকে সামনে রেখে সেতুটি টোলমুক্ত করার দাবিতে বিক্ষোভ করেছেন অত্র এলাকার সাধারণ মানুষ। স্থানীয়দের একটাই দাবি, জনগণের চলাচল ও জনস্বার্থের কথা বিবেচনা করে গোমা সেতুতে যেন কোনো টোল আরোপ করা না হয়।
এলাকাবাসী জানান, আওয়ামী লীগ সরকারের সময় সেতুটি নির্মাণ করা হলেও বর্তমান সরকার যদি এটি টোল ফ্রি ঘোষণা করে, তাহলে অত্র অঞ্চলের মানুষ সরকারের প্রতি চিরকৃতজ্ঞ থাকবে। তাদের ভাষ্য, এই সেতু চালু হলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে, কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং সাধারণ মানুষের যাতায়াতে ব্যাপক সুবিধা সৃষ্টি হবে। কিন্তু সেতুতে টোল আরোপ করা হলে প্রতিদিন যাতায়াতকারী সাধারণ মানুষ, শ্রমজীবী, শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর বাড়তি আর্থিক চাপ পড়বে।
জানা গেছে, ১৫ মার্চ গোমা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে স্থানীয় বাসিন্দারা টোল ফ্রি করার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভে অংশ নেওয়া শতাধিক মানুষ স্লোগান দিতে থাকেন—
“গোমা সেতু শুভ উদ্বোধন হোক, টোল ফ্রি করা হোক।”
বিক্ষোভকারীরা বলেন, বহুদিনের প্রত্যাশিত এই সেতু শুধু একটি অবকাঠামো নয়, বরং এ অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের একটি বড় আশার প্রতীক। তাই জনস্বার্থে সরকার সেতুটিকে টোলমুক্ত ঘোষণা করবে— এমন প্রত্যাশাই তাদের।
এদিকে এখন দেখার বিষয়, অত্র এলাকার সংসদ সদস্য জনাব আবুল হোসেন খান এ বিষয়ে কী ভূমিকা রাখেন। স্থানীয়দের আশা, তিনি জনগণের দাবির প্রতি সম্মান জানিয়ে সংশ্লিষ্ট মহলের সঙ্গে কথা বলে গোমা সেতুকে টোলমুক্ত করার বিষয়ে কার্যকর উদ্যোগ নেবেন।
এলাকাবাসীর দাবি, উন্নয়নের সুফল যদি সত্যিকার অর্থে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হয়, তাহলে গোমা সেতুর মতো গুরুত্বপূর্ণ সেতুকে সাধারণ মানুষের জন্য টোলমুক্ত রাখা সময়ের দাবি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গোমা সেতু টোলমুক্ত করার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

আপডেট সময় : ১১:১২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬