ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

“মানুষ মানুষের জন্য—সমাজের প্রতিটি হৃদয় হোক সহানুভূতিতে ভরা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন, গোমস্তাপুর উপজেলা শাখার উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) ২৫ রমজান গোমস্তাপুর উপজেলার ছোট দাদপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে প্রথম ধাপে ৫০ জন অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের পরিচালক মোঃ আখতারুজ্জামান শিহাব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি মোঃ আসাদুল ইসলাম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আশাদুজ্জামান প্রাণ, অর্থ সম্পাদক আল-আমিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক শ্যাম কিশোর, তাফিকুর ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন গোমস্তাপুর উপজেলা শাখা এর আগেও ঈদ সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, বিনামূল্যে রক্ত সরবরাহ, বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা, মানবতার দেয়াল স্থাপন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন মানবিক ও সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনের সভাপতি মোঃ আসাদুল ইসলাম বলেন, আমরা মানবিক কাজগুলো সমাজের সর্বস্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে চাই। তিনি তরুণ সমাজকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা নিজ নিজ এলাকা ও গ্রামকে সুন্দর ও সচেতন সমাজ হিসেবে গড়ে তুলি এবং প্রতিটি ভালো কাজে অংশগ্রহণ করি। এভাবেই চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন মানবতার সেবায় এগিয়ে যাবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গোমস্তাপুরে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৬:৩৫:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬