গাইবান্ধার গোবিন্দগঞ্জে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ১৭টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফুটালেন ডাক্তার আব্দুর রহিম সরকার।
শনিবার (১৪মার্চ) বিকাল ৩টায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে ব্যক্তিগত ও সংগঠনের অর্থায়নে দরিদ্র, অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ফুড প্যাকেট ঈদ উপহার বিতরণ করেন তিনি। প্রতি প্যাকেটে ৮০০শত টাকার খাদ্য সামগ্রী ছিল, ২০০ পরিবারের মাঝে প্যাকেজ বিতরণ করা হয় , এমন মানবিক উদ্যোগে উপজেলায় সৃষ্টি হয়েছে প্রশংসার জোয়ার।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা ডঃ আব্দুর রহিম সরকার এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুন্নবী প্রধান, উপজেলা আমীর মোঃ আবুল হোসেন সরকার,কাটাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও নায়েবে আমীর মাওলানা আব্দুল বারী মিয়া
উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ
পৌর মেয়র পদপ্রার্থী সহকারী সেক্রেটারি আশরাফুল ইসলাম রাজু
সহকারী সেক্রেটারি ও যুব বিভাগের সভাপতি মাওলানা মশিউর রহমান মন্ডল
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও শিবপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবু আল মাহমুদ চিনু, প্রভাষক হাসান সাইদ তালুকদার
বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন
প্রেসক্লাবের সভাপতি মির্জা শওকত জামান,
মাই টিভির সংবাদদাতা মশিউর রহমান বাবু,
বিজয় টিভির সংবাদদাতা ইসমাইল সিরাজী,
দৈনিক তরুণ কন্ঠ ও গাইবান্ধার খবরের জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলমসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
(মোঃইসমাইল সিরাজী) গাইবান্ধা প্রতিনিধি, 





















