ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে তারেক জিয়া সড়কের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

গাজীপুরে তারেক জিয়া সড়কের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (৮ মে) বিকেলে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের তালতলী গ্রামের তারেক জিয়া মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধনে সদর উপজেলা ওলামা দলের সভাপতি আমিনুল কাজী বলেন, ২০০৪ সালে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়ান কম্পোজিট মিলস লিমিটেড নামের একটি শিল্পকারখানা উদ্বোধন করতে ওই এলাকায় আসেন। সে সময় সড়কটির বেহাল অবস্থা দেখে দ্রুত সংস্কারের নির্দেশনা দেওয়া হয়। পরে সড়কটি নির্মাণ করা হলে স্থানীয়ভাবে এর নামকরণ করা হয় ‘তারেক জিয়া সড়ক’। দীর্ঘদিন ধরে আশপাশের এলাকা ‘তারেক জিয়া মোড়’ নামেই পরিচিত ছিল বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সড়কটির নাম পরিবর্তন করে ‘তালতলী-মনিপুর সড়ক’ করা হয়েছে। এর প্রতিবাদ জানাতেই তারা মানববন্ধনে অংশ নিয়েছেন।
গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মাজাহারুল ইসলাম বলেন, “আমাদের প্রিয় নেতা ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে পরিচিত সড়কের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। আমরা এটি মেনে নেব না। দ্রুত সময়ের মধ্যে সড়কটির আগের নাম পুনর্বহালের দাবি জানাচ্ছি।”
মির্জাপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য রমজান আলী বলেন, “এই সড়কের ইতিহাস বিভিন্ন নথিপত্রে রয়েছে। ২০১৫ সালের একটি গাড়ি পোড়ানোর মামলার ঘটনাস্থলও ‘তারেক জিয়া মোড়’ হিসেবে উল্লেখ করা হয়েছিল। অথচ এখন রাস্তার নাম পরিবর্তন করা হয়েছে। আমরা আগের নাম পুনর্বহালের দাবি জানাই।”
এ বিষয়ে গাজীপুর সদর উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী মো. ফাহাদ বলেন, “সড়কটির নাম কবে পরিবর্তন হয়েছে তা সুনির্দিষ্টভাবে বলতে পারছি না। বর্তমানে এটি ‘তালতলী-মনিপুর সড়ক’ নামে সরকারি নথিতে লিপিবদ্ধ রয়েছে। নাম পরিবর্তনের বিষয়টি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের মাধ্যমে করতে হবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাজীপুরে তারেক জিয়া সড়কের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ১১:১৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬