ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধার সাঘাটায় বিভিন্ন দল থেকে চার শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

গাইবান্ধার সাঘাটায় বিভিন্ন দল থেকে চার শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান (মোঃইসমাইল সিরাজী)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফারুক আলম সরকার–এর প্রতি আস্থা ও সমর্থন জানিয়ে, গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের বাদিনার পাড়া গ্রাম থেকে চার শতাধিক নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন।

রোববার (২৫ জানুয়ারি) রাতে বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকারের নিজ বাসভবনে এ উপলক্ষে এক যোগদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফারুক আলম সরকার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহম্মেদ তুলিপ এবং গাইবান্ধা জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক আরশাদুল কবির রাঙ্গা।
এছাড়াও বক্তব্য রাখেন, জুমারবাড়ি ইউনিয়ন বিএনপি নেতা আবু তাহের। সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিরাজুল ইসলাম।

বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণ বিএনপির দিকেই আশাবাদী হয়ে উঠেছে। এই গণযোগদান প্রমাণ করে—সাঘাটার সাধারণ মানুষ ধানের শীষের পক্ষেই ঐক্যবদ্ধ হচ্ছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাইবান্ধার সাঘাটায় বিভিন্ন দল থেকে চার শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আপডেট সময় : ০৮:২৯:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬