ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ৫১ পরীক্ষার্থী আটক

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে ওই পরীক্ষা চলাকালে গাইবান্ধা শহরের দারুল হুদা আলীম মাদরাসা কেন্দ্রসহ জেলার বিভিন্ন কেন্দ্র থেকে ৫১ জন শিক্ষার্থী আটক করা হয়।

এর মধ্যে সদর উপজেলার ৩৭ কেন্দ্র থেকে ৩৭ জন, পলাশবাড়ী উপজেলার ৪ কেন্দ্র থেকে ১২ জন ও ফুলছড়ি উপজেলার ২ কেন্দ্র থেকে ২ জনকে আটক করা হয়েছে।

পরীক্ষার দায়িত্বশীলরা জানান, কর্তব্যরত কেন্দ্র পরিদর্শক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহ হলে পরীক্ষার্থীদের তল্লাশি করা হয়। এ সময় ইলেকট্রনিক ডিভাইসও উদ্ধার করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, এসএমএস ও কানে ডিভাইস রেখে নকল করার দায়ে তিন উপজেলা থেকে ৫১ জন পরীক্ষার্থীকে আটক করা হয়। এর মধ্যে পুরুষ ৩৪ জন ও নারী ১৭ জন রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে। তবে আটক শিক্ষার্থীদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা বলেন, এ জেলায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এরই অংশ হিসেবে প্রযুক্তিগত নকল প্রতিরোধে বিশেষ নজরদারি ছিল।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, ৫১ পরীক্ষার্থী আটক

আপডেট সময় : ০৭:৪২:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬