ঢাকা ০৫:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গভীর রাতে বাঁশখালীতে এসিল্যান্ডের মোবাইল কোর্ট অভিযান, পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান, মিনি ড্যাম্পার জব্দ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের জঙ্গল পাইরাং বড়পুকুর পাড়া এলাকায় অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে গভীর রাতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে পাহাড়ি মাটিভর্তি একটি মিনি ড্যাম্পার ট্রাক জব্দ করা হয়েছে।
বুধবার (১৩ মে ২০২৬) দিবাগত রাতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বাঁশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন। অভিযানে বাঁশখালী থানা পুলিশ সক্রিয়ভাবে সহযোগিতা করে।

জানা যায়, জঙ্গল পাইরাং বড়পুকুর পাড়া এলাকায় একটি চক্র গভীর রাতে অবৈধভাবে পাহাড় কেটে মাটি বিভিন্ন স্থানে পরিবহন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেলা মার্কেটের পূর্ব পাশের বড়পুকুরপাড় এলাকা থেকে পাহাড়ি মাটিভর্তি একটি মিনি ড্যাম্পার জব্দ করে।
তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক গাড়িটি লক করে পালিয়ে যায়। পরে টেকনিশিয়ানের সহায়তায় গাড়ির লক খুলে সেটি থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে জব্দকৃত গাড়িটি বাঁশখালী থানার অফিসার ইনচার্জের জিম্মায় রয়েছে।

স্থানীয় সচেতন মহল জানান, পরিবেশ ধ্বংসকারী পাহাড় কাটা চক্রের বিরুদ্ধে এসিল্যান্ড মোঃ ওমর সানী আকনের এমন সাহসী ও তাৎক্ষণিক পদক্ষেপ প্রশংসনীয়। তারা আশা করছেন, প্রশাসনের ধারাবাহিক অভিযানে অবৈধ পাহাড় কাটা বন্ধ হবে এবং প্রাকৃতিক পরিবেশ রক্ষা পাবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাহাড় কাটা ও মাটি পরিবহনের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গভীর রাতে বাঁশখালীতে এসিল্যান্ডের মোবাইল কোর্ট অভিযান, পাহাড় কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান, মিনি ড্যাম্পার জব্দ

আপডেট সময় : ০৯:১৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬