ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বজ্রপাতে নিহত পরিবার, কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে কান্দিপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে এ খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এন এম আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ।






















