ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বহিষ্কার, তদন্ত চলমান

রবিবার (১৫ মার্চ) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অপ্রীতিকর ভিডিও ছড়িয়ে পড়ায় বিদ্যালয়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক-কর্মচারী এবং অভিভাবকদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় এবং বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে বিদ্যালয়ে অস্থিরতা দেখা দেয়। এ ঘটনার পর প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ নিয়ে তদন্ত শুরু হয়। তদন্ত চলমান থাকায় তাকে সাময়িকভাবে দায়িত্ব পালন থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ কাউছার হামিদ বিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে এই নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে বিদ্যালয়ের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম চালিয়ে নিতে সহকারী শিক্ষক মোহাম্মদ মহসিন লিটন (ইনডেক্স নং ২১১৩২৩) কে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ বিষয়ে অভিভাবকরা বলেন, এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা ঘটলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। তারা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা আর না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযোগের বিষয়ে তদন্ত শেষ হওয়ার পর প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত চলাকালীন সময়ে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রশাসন নজরদারি অব্যাহত রাখবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়িক বহিষ্কার, তদন্ত চলমান

আপডেট সময় : ০৭:০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬