খাগড়াছড়ির সরকারি কলেজ গেইট এলাকায় বন বিভাগের পুকুর হতে এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার( ০৭ মে) বন বিভাগের পুকুরের পাশে রাস্তা দিয়ে চলাচলের সময় কয়েকজন স্থানীয় পথচারী পুকুরে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পরে খাগড়াছড়ি সদর থানার পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত ব্যক্তির নাম কৃষ্ণ দাস (৫৮) বলে জানা যায়। তিনি খাগড়াছড়ি -রাঙ্গামাটি বাস কাউন্টারে চেকার হিসেবে দায়িত্ব পালন করতেন।নিহত ব্যক্তির কোমরে একটি মদের বোতল পাওয়া যায়।অতিরিক্ত মদ্যপানের কারণে পানিতে পড়ে গিয়ে ডুবে মৃত্যুর ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হসপিটালের মর্গে পাঠানো হয়। এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় নিহত পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে।
খাগড়াছড়িতে পুকুর হতে ভাসমান লাশ উদ্ধার
-
মনির হোসেন, খাগড়াছড়ি, চট্টগ্রাম
- আপডেট সময় : ০৮:৫৫:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
- 18
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ






















