আজ ০৪ মে ২০২৬ বেলা ৩ ঘটিকার সময়,
দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ এই স্থানে প্রতি মৌসুমেই দুর্ঘটনায় দু-একজন মানুষের প্রাণহানির ঘটনা ঘটতো। স্থানীয়দের দুর্ভোগ ও নিরাপত্তার কথা বিবেচনা করে সাঁকোটি নির্মাণ করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পিআইও অফিসার মোঃ মিজানুর রহমান এবং মোকারিমপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শরিফুল ইসলাম রনি।
ডিসি মহোদয়ের নির্দেশনায়, জনাব রফিকুল ইসলাম স্যারের তত্ত্বাবধানে এবং মোঃ শরিফুল ইসলাম রনির সার্বিক সহযোগিতায় সাঁকোটি নির্মাণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে, স্থানীয় হুজুরের দোয়ার মধ্য দিয়ে সাঁকোটির উদ্বোধন সম্পন্ন করেন। এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।






















