ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার ওয়েসিস হোটেলে অভিযান: কয়েকজন আওয়ামী লীগ নেতা আ,ট,ক, পরে ছেড়ে দেওয়ার অভিযোগ

কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকায় অবস্থিত অভিজাত হোটেল ওয়াসিস কুমিল্লা এ অভিযান চালিয়ে কয়েকজন আওয়ামী লীগ নেতাকে আটক করে পুলিশ। তবে আটকের প্রায় এক ঘণ্টার মধ্যেই তাদের ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে কোতয়ালী মডেল থানা পুলিশের বিরুদ্ধে।

রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় ওই হোটেলে অভিযান চালায় পুলিশ। পরে রাত সাড়ে ৮টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয় বলে একাধিক সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, বাংলাদেশ আওয়ামী লীগ এর নাঙ্গলকোট উপজেলা পর্যায়ের কয়েকজন সাবেক ও বর্তমান নেতা সেখানে ইফতারের আয়োজন করেন। উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হাসান ভূঁইয়া বাছির, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ সাদেক হোসেন ভূঁইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান এম এ করিম মজুমদার ও সাবেক সাধারণ সম্পাদক আবু ইউসুফ ভূঁইয়াসহ আরও কয়েকজন নেতা। তাদের কয়েকজনের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানা গেছে।

জানা যায়, ইফতার অনুষ্ঠানে তারা সাবেক অর্থমন্ত্রী আ ক ম মোস্তফা কামাল -এর মেয়ে নাফিসা কামাল -এর সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠকেও অংশ নেন।
এদিকে ঘটনার পর গুঞ্জন ওঠে, সরকারদলীয় এক সংসদ সদস্যের মধ্যস্থতায় আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে এ অভিযোগ অস্বীকার করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার বলেন, নাশকতার আশঙ্কার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। সেখানে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হলেও তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কোনো তথ্য না পাওয়ায় ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে তাদের ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালেক বলেন, নাশকতার তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়েছিল। তবে জিজ্ঞাসাবাদে উল্লেখযোগ্য কিছু পাওয়া যায়নি।
অন্যদিকে মোবাশ্বের আলম ভাইয়া (কুমিল্লা-১০ আসন) এ বিষয়ে জানান, আওয়ামী লীগ নেতাদের ছাড়িয়ে আনার অভিযোগ তিনি প্রথমবারের মতো শুনেছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুমিল্লার ওয়েসিস হোটেলে অভিযান: কয়েকজন আওয়ামী লীগ নেতা আ,ট,ক, পরে ছেড়ে দেওয়ার অভিযোগ

আপডেট সময় : ০৬:৫৩:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬